Friday, April 3, 2026

“দেশের অর্থনীতি আইসিউ-র দিকে এগোচ্ছে”- মন্তব্য প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টার

Date:

Share post:

ভারতের অর্থনীতি নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করলেন দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমনিয়ান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এক আলোচনায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, ভারতের অর্থনীতি আইসিউ-র দিকে এগোচ্ছে। এটা কোনও সাধারণ আর্থিক স্লোডাউন নয়, এটা হল ভারতের অন্যতম বড় অর্থনৈতিক স্লোডাউন।

প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টার মতে, এই মুহূর্তে দ্বিতীয় টুইন ব্যালেন্স শিট ক্রাইসিসের সম্মুখীন দেশ। প্রথমটি হয়েছিল ২০০৪-২০১১ সালের মধ্যে। এবারও তারই পুনরাবৃত্তি হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্কের সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরে দেশের প্রায় সব ব্যাঙ্কের আর্থিক বৃদ্ধি কমেছে। ঋণ পরিশোধ না হওয়ার ফলে

ব্যাঙ্কগুলি উপর বোঝা চেপেছে প্রায় ৮.৮ শতাংশ। পাশাপাশি ঘাটতি দেখা দিয়েছে মূলধনের ক্ষেত্রে। ব্যাঙ্কগুলির হাল ফেরাতে প্রায় ৫ বার রেপোরেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তারপরেও অবস্থার কোনও উন্নতি হয়নি।

দীর্ঘদিন ধরে গাড়ি শিল্পে মন্দা, নির্মাণ ও পরিকাঠামো শিল্প বিনিয়োগ কমে আসা, বুনিয়াদি শিল্পে উত্পা দন সংকোচন সহ বিভিন্ন বিষয়ে আশঙ্কা প্রকাশও করেন অরবিন্দ সুব্রমনিয়ান।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...