Saturday, June 20, 2026

নাগরিকত্ব আইনের প্রতিবাদে কেরালায় হাতে হাত রেখে বিক্ষোভ শাসক-বিরোধীর!

Date:

Share post:

নজিরবিহীন! দেশের সংশোধিত নাগরিকত্ব আইন মিলিয়ে দিচ্ছে যুযুধান দুই পক্ষকে। কেরালায় শাসক সিপিএম ও বিরোধী কংগ্রেস পরশু একযোগে এই আইনের বিরোধিতায় যৌথ কর্মসূচি ঘোষণা করেছে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালার। সিপিএম ও কংগ্রেস নেতার উপস্থিতিতে কোনও কর্মসূচি সাম্প্রতিক অতীতে প্রত্যক্ষ করেনি কেরালার মানুষ। সে রাজ্যে সিপিএম পরিচালিত এলডিএফ ও কংগ্রেস পরিচালিত ইউডিএফ পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ। জাতীয় ক্ষেত্রে বা বাংলায় যাই হোক, কেরালায় সিপিএম ও কংগ্রেস কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়ে না। কিন্তু পরিস্থিতির চাপে অহি-নকুল সম্পর্ক ভুলে এই মালয়ালি রাজ্যে শাসক-বিরোধী আসতে চলেছে একই মঞ্চে, যা রীতিমত নজিরবিহীন। কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন ইতিমধ্যে ঘোষণা করেছেন নতুন আইন তাঁরা কেরালায় প্রয়োগ করবেন না। এবার শত্রুপক্ষের হাতে হাত রেখে আরও বড় প্রতিবাদে সামিল হতে চান তাঁরা।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...