Saturday, June 20, 2026

শিয়রে সমন! পিকে-কে বহিষ্কার করার পথে নীতীশ

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বারবার দলের সমালোচনা করা, ট্যুইট করা এবং জনমত তৈরি করার চেষ্টা। এবার তার হ্যাপা পোহাতে হচ্ছে তাঁকে।

ভোটকুশলী প্রশান্ত কুমার ওরফে পিকে-কে কি দল থেকে তাড়াতে চলেছেন নীতীশ কুমার? ঘটনার ঘনঘটায় পরিনিতি সেইদিকেই যাচ্ছে। প্রথমে শোকজ, এরপর পাটনায় পিকে-কে ডেকে পাঠালেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজই বৈঠক। সেখানেই পিকের ভবিষ্যৎ চূড়ান্ত হবে।

প্রথমে এনআরসি তারপর সিএএ। দুই ইস্যুতে মোদি সরকারকে তুলোধোনা করেছেন পিকে। কখনও সোশ্যাল মিডিয়া কখনও ট্যুইটারে। আবার বিজেপির পাশে দাঁড়ানোয় দলকেও একহাত নিয়েছেন। সাফ বলেছেন, ধর্মের ভিত্তিতে এই বিল তৈরি। তাই অবিজেপি মুখ্যমন্ত্রীদের বিলের বিরুদ্ধে এক জোট হওয়া উচিত। ১৬ রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীদের ডাক দেওয়ার পর তাঁর ডাকে ৫ মুখ্যমন্ত্রী সাড়াও দেন। আসলে জেডিইউতে যোগ দেওয়ার পর পিকে মানতে পারেননি দলের সঙ্গে বিজেপির সখ্যতা। তারপর থেকেই দলের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনা শুরু করেন।

এই কারণেই নড়েচড়ে বসে জেডিইউ নেতৃত্ব। পার্টি লাইন লঙ্ঘন করায় প্রথমে শো-কজ, পরে ডেকে পাঠানো হয়। ঠিক তার আগেই দলের এক সাংসদ বলেছেন, দলে থেকে যারা বিরোধিতা করছেন, তারা দল থেকে বেরিয়ে যান। রাজনৈতিকমহল মনে করছে এটা আসলে প্রশান্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...