Saturday, June 20, 2026

১০০ দিনের কাজে সেরার শিরোপা বাংলার ২ জেলার, জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের কেন্দ্রের দেওয়া উৎকর্ষ পুরস্কার ছিনিয়ে নিল বাংলা। ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়া, দ্বিতীয় কোচবিহার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। সেরা কাজের জন্য পুরস্কৃত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত। শনিবার, নিজের ফেসবুক পেজে এই খবর জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা এই সাফল্যের কাণ্ডারী, তাঁদের অভিনন্দন জানিয়েছে মমতা। তিনি লেখেন, “এটা সম্পূর্ণ টিমওয়ার্ক। রাজ্য, জেলা এবং পঞ্চায়েতের লাগাতার মনিটরিং-এর ফলে এই পুরস্কার পাওয়া গিয়েছে।” বাংলাই দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরা।

বাঁকুড়া ও কোচবিহার দুটি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ২০১৩ সাল থেকেই এই জেলা পরিষদ তৃণমূলের দখলে। গত দু’বছর পরপর ১০০ দিনের কাজের সেরা জেলার পুরস্কার পেয়েছিল বীরভূম। এবার তারা সেরার শিরোপা না পেলেও, রাজ্যের দুই জেলার ঝুলিতে এলো পুরস্কার।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...