Monday, March 30, 2026

USA, UK, ফ্রান্সের অ্যাডভাইসরি, উত্তর-পূর্ব ভারতে না যেতে নাগরিকদের নির্দেশ

Date:

Share post:

মুখ পুড়ছে ভারতের৷

নাগরিকত্ব সংশোধনী আইনের জেরে অসম জ্বলছে৷ শুধু অসম নয়, বিক্ষোভের আগুন ছড়িয়েছে গোটা উত্তর-পূর্বে। এই পরিস্থিতিতে আমেরিকা, ইউকে, ফ্রান্স এবং ইজরায়েল সে দেশের নাগরিকদের নির্দেশ দিয়েছে, অশান্ত সময়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে বেড়াতে না যেতে। এবং যাঁরা এই মুহূর্তে ভারতের কোনও না কোনও উত্তর-পূর্ব রাজ্যে রয়েছেন, তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মার্কিন সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার করে অসমে কোনও সরকারি কাজে যাওয়া হবে না। অ্যাডভাইসরিতে আরও লেখা হয়েছে, ‘বেশ কিছু জায়গায় সরকারি কারফিউ করা হয়েছে। ইন্টারনেট ও মোবাইল পরিষেবা ব্যাহত। বিক্ষোভ প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায়।’

ইউকে ফরেন অফিস থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকরা উত্তর পূর্ব ভারতে গেলে যেন চূড়ান্ত সাবধানতা অবলম্বন করেন। স্থানীয় সংবাদপত্র ও নিউজ চ্যানেলে নজর রাখতেও বলা হয়েছে। আর প্রয়োজন যদি একান্তই গুরুত্বপূর্ণ না হয়, তাহলে যেন সফর বাতিল করেন পরবর্তী সময়ের জন্যে।

আরও পড়ুন-রাজ্যের পরিস্থিতিতে ব্যথিত তিনি, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট রাজ্যপালের

 

Related articles

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...