Sunday, June 21, 2026

শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানানোর বার্তা অভিষেকের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী পরে এবার বাংলার মানুষকে কাছে শান্তির বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথ্য যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি রাজ্যবাসীর কাছে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানোর আবেদন করেন। রাস্তা অবরোধ করে, জন সাধারণের সমস্যা সৃষ্টি করে, জরুরি পরিষেবা ব্যাহত করে যেন প্রতিবাদ করা না হয়, সে বিষয়ে আহ্বান জানান তিনি।

 

গত দুদিন ধরে সিএএ ও এনআরসি-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ চলছে। কোথাও কোথাও সেটা হিংসাত্মক আকার ধারণ করছে। এর প্রেক্ষিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতি, বর্ণ এবং দল নির্বিশেষে সকলের কাছে সুশৃংখলভাবে প্রতিবাদ জানানোর আবেদন জানান। আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...