Sunday, June 21, 2026

দেবশঙ্করের হাত ধরে সূচনা যাদবপুর নাট্যমেলার

Date:

Share post:

শুভ সূচনা হলো যাদবপুর নাট্যমেলার। বিজয়গড়ের ঐতিহ্যবাহী নিরঞ্জন সদনে প্রদীপ জ্বালিয়ে এই নাট্যমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার।

যাদবপুর অভিযান আয়োজিত এই নাট্যমেলা এবার ষষ্ঠবর্ষে পা রাখল। আজ ১৪ ডিসেম্বর থেকে শুরু করে যা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্তই। ৬দিনব্যাপী এই নাট্যমেলায় কলকাতা ও জেলার সেরা দলগুলি অংশ নিচ্ছে। যেখানে দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, চৈতি ঘোষাল, পদ্মনাভ দাশগুপ্ত, কৌশিক করদের মতো সেটা নাট্য অভিনেতারা পারফর্ম করবেন। একই সঙ্গে চন্দন সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৌরভ পালোধির মতো জনপ্রিয় পরিচালকদের নাটক মঞ্চস্থ হবে।

এবার নাট্য মেলা দেবশঙ্কর হালদার-চৈতি ঘোষাল অভিনীত, বিপ্লব বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নাটক “খেলাঘর” দিয়ে উদ্বোধন হলো। একই দিনে বিখ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্দেশনায় “প্লে হাউস” নাটকটিও মঞ্চস্থ হলো।

সোশ্যাল মিডিয়ায় যুগেও যাদবপুর নাট্য মেলায় সব প্রজন্মের দর্শকদের উপিস্থিতি ছিল চোখে পরার মতো। যা দেখে আপ্লুত দেবশঙ্কর হালদারের মতো বাংলা নাট্য জগতের সেরা অভিনেতাও। নাট্য মেলার অনুষ্ঠানে হাজির ছিলেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। তিনিও নাটক দেখেন।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...