Sunday, June 21, 2026

NRC-CAA বিরোধিতার মাঝেও মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখার আবেদন রাজ্যের বুদ্ধিজীবী মহলের

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি, এই রাজ্যেও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ-অবরোধ-অগ্নিসংযোগের। ঘটনা চলছে। যা নিয়ে উদ্বিগ্ন সব মহল। এমতো। অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলারমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখার। আর্জি জানাল রাজ্যের বুদ্ধিজীবী মহল ।

NRC ও CAA-এর প্রতিবাদ জানানোর পাধ্যাপাশি। রাজ্যে শান্তি ও সম্প্রীতি বার্তা দিলেন। বিশিষ্টজনেরা। শনিবার। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত একটি সভায় কবি জয় গোস্বামী বলেন, ” আমাদের প্রতিবাদ সুশৃঙ্খল হওয়া দরকার। শান্ত ও দৃঢ়ভাবে প্রতিবাদ পরিচালিত হয়। বাংলায় এমন একজন পথপ্রদর্শক আছেন। তিনি উশৃঙ্খল হতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন জারি থাকবে। বিজেপি সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা করছি। বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না। বিদ্বেষের বিষ ছড়াবেন না। এটাকে আমরা একত্র হয়ে প্রতিরোধ করতে পারব।”

এনআরসি ও নাগরিকত্ব নিয়ে তীব্র আশঙ্কা প্রকাশ করেন আবুল বাশার বলেন,”অটোতে করে আসছি। অটোচালক বলছে, ভাই কী হবে? আজকেরই ঘটনা। আমাদের কী চলে যেতে হবে। আমরা কোথায় যাব? বিপন্নতা তৈরি করেছে সরকার। এর প্রতিবাদ করছি।”

এরপর কবি সুবোধ সরকার বলেন, ”৬ জন মুখ্যমন্ত্রী না বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় এনআরসি হতে দেবেন না। বাংলা থেকে অধিকাররক্ষার বিশ্বাস ছড়িয়ে পড়ছে গোটা দেশে।”

চিত্রশিল্পী শুভাপ্রসন্নর কথায়,”মানুষ সত্যিই হতাশায় ভুগছেন। তাঁর বিপরীতে কিছু মানুষ হয়তো ধ্বংসলীলার মধ্যে দিয়ে প্রকৃত আন্দোলন ভাঙার চেষ্টা করছেন।”

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...