Tuesday, March 31, 2026

রাজ্যের ছয় জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

NRC ও CAA-এর বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি বাংলাতেও বিক্ষোভের আঁচ পড়েছে। গত তিনদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে হিংসাত্মক ঘটনা। অবরোধ-বিক্ষোভের পাশাপাশি চলে ভাঙচুর-অগ্নিসংযোগ। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিবাদের নামে উৎশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। এবার গুজব আর উস্কানি রুখতে পশ্চিমবঙ্গের ছ’টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক অংশে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

অভিযোগ, রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও দু’একটি ধর্মীয় সংগঠন ফের বিভিন্ন জায়গায় জমায়েত করে গোলমাল বাধানোর চেষ্টা করছে। তাই আপাতত রাজ্যবাসীদের শান্তি রক্ষার্থে এই ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন-ভোট দিয়েও এবার CAA-র বিরুদ্ধে কোর্টে অগপ, গভীর সংকটে অসম বিজেপি

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...