Tuesday, April 7, 2026

তারুণ্যের ব্যাটে বড় রান ভারতের, লড়ছে ক্যারিবিয়ানরা

Date:

Share post:

চাপ কাটিয়ে, প্রাথমিক ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজের সামনে কঠিন লক্ষ্যমাত্রা রাখল টিম কোহলি। শ্রেয়স আইয়ার ঋষভ পন্তের দায়িত্বশীল ব্যাটিংয়ে চিপকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৮ উইকেটে ২৮৭ রান তুলল ভারত৷ মাত্র ৮০ রানে দলের সেরা তিন ব্যাটসম্যানকে হারিয়েও শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্তের ব্যাটে ঘুরে দাঁড়ায় ‘মেন ইন ব্লু’৷

খেলা শুরু হওয়ার আগেই বোঝা গিয়েছিল চেন্নাইয়ের স্লো উইকেটে সমস্যায় পড়বেন স্ট্রোক প্লেয়াররা। হলও তাই। রান পেলেন না ভারতের প্রধান তিন ব্যাটসম্যান। রোহিত শর্মা (৩৬), বিরাট কোহলি (৪) ও লোকেশ রাহুল (৬) রান না পেলেও ভারতের মিডল অর্ডার সামলে নিল। শ্রেয়স আইয়ার (৭০), ঋষভ পন্থ (৭১) ও কেদার যাদবের (৪০) ব্যাটিংয়ে ম্যাচে ফিরল ভারত। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে ২৮৭ রান করল ভারত।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...