Tuesday, April 7, 2026

চিনে রাখুন এই জেলাশাসককে

Date:

Share post:

জেলাশাসকের নাম অনুরাগ চৌধুরী। এই আইএএস অফিসারকে ভাল করে চিনে রাখুন। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসে তাঁর আচরণ রীতিমত স্তম্ভিত করছে গণতান্ত্রিক মানুষকে।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রের জেলাশাসক অনুরাগ। তিনি একটি অদ্ভুত নির্দেশ দিয়েছেন। কী সেই নির্দেশ? তাঁর বক্তব্য, শীত পড়েছে। গোমাতাদের ঠাণ্ডা লাগছে। তাই তাদের শীত বস্ত্র দান করতে হবে। কিন্তু দান করবে কে? তাই গোরক্ষকদের সঙ্গে বৈঠক করে তাঁর সরকারি ঘোষণা, বন্দুকের লাইসেন্স দ্রুত পেতে গেলে দশটি করে শীতবস্ত্র দান করুন। শুধু তাই নয়, ট্যুইট করে তিনি অনুরোধও করেছেন। সরকারি পদে থেকে এই ধরণের নির্দেশ দেওয়া যায় কিনা সে নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে

কেন বন্দুকের লাইসেন্সের সঙ্গে বিষয়টি জুড়লেন? তার কারণ গোয়ালিয়ার এবং চম্বল এলাকার মানুষ সঙ্গে বন্দুক রাখাকে সম্মানের মনে করেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই তিনি এই কাজ করছেন। বিজেপির এজেন্ডা চরিতার্থ করছেন। এই না হলে প্রশাসন! বন্দুকের লাইসেন্সের বিষয়টিকে সামনে রেখে গাছ লাগানোর বার্তা দিয়েছিলেন অনুরাগ এর আগে। সেটা অবশ্য মানুষ দারুণভাবে গ্রহণ করেছিলেন। এবার উঠেছে সমালোচনার ঝড়।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...