Thursday, April 9, 2026

হেটমায়ার-হোপের ব্যাটিং দাপটে লজ্জার হার কোহলিদের

Date:

Share post:

ভারত- ২৮৭/৮
ওয়েস্ট ইন্ডিজ- ২৯১/২

লজ্জার হার কোহলিদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মুখ পুড়ল টিম ইন্ডিয়ার। ২৮৭ রান করেও বোলারদের ব্যর্থতায় শেষ রক্ষা হল না। হেটমায়ার-হোপের ব্যাটিং দাপটে হেরেই মাঠ ছাড়তে হল কোহলিদের। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমেই এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

এদিন শুরুটা ভাল হয়নি কোহলিদের। খেলা শুরু হওয়ার আগেই বোঝা গিয়েছিল চেন্নাইয়ের স্লো উইকেটে সমস্যায় পড়বেন স্ট্রোক প্লেয়াররা। হলও তাই। রান পেলেন না ভারতের প্রধান তিন ব্যাটসম্যান। রোহিত শর্মা (৩৬), বিরাট কোহলি (৪) ও লোকেশ রাহুল (৬) রান না পেলেও ভারতের মিডল অর্ডার সামলে নেয়। শ্রেয়স আইয়ার (৭০), ঋষভ পন্থ (৭১) ও কেদার যাদবের (৪০) ব্যাটিংয়ে ম্যাচে ফেরে ভারত। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে ২৮৭ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৯ রানে এমব্রিস ফিরে গেলেও ম্যাচের হাল ধরে সাই হোপ ও হেটমায়ার জুটি। ভারতীয় বোলারদের নিয়ে নিয়মিত ছেলে খেলা করল হোপ-হেটমায়ার জুটি। হোপকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে ২১৮ রান যোগ করেন হেটমায়ার। ইতিমধ্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা শিমরন ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান ৮৫ বলে। শেষমেশ ১৩৯ রানের ঝকঝকে এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন হেটমায়ার। ১০৬ বলের ঝোড়ো ইনিংসে ১১টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি। হেটমায়ার আউট হওয়ার পর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হোপ। পুরান ২৯ রান করে এবং হোপ ব্যক্তিগত ১০২ রানে অপরাজিত থাকেন। ৮ উইকেটে অনায়াসে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...