Saturday, June 27, 2026

নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে অশালীন পোস্টের অভিযোগে ধৃত বলিউডের অভিনেত্রী

Date:

Share post:

নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে সমালোচনা করে এবার গ্রেফতার হলেন বলিউডের অভিনেত্রী। অভিযোগ, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও তাঁদের পরিবারের অন্যদের নামে মন্তব্য করে আপত্তিজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পায়েল রোহতাগিকে। তাঁর নামে তথ্যপ্রযুক্তি আইনে ১০ অক্টোবর অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে, তাঁকে আহমেদাবাদের বাড়ি থেকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ।

পায়েলকে জিজ্ঞাসাবাদের জন্য রাজস্থানের বুঁদিতে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের অভিযোগ, তাঁকে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তার জবাব দেননি পায়েল। তিনি তদন্তের ব্যাপারে সহযোগিতা করছিলেন না বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মমতা গুপ্ত।
রবিবার সকালে বলিউডের ওই অভিনেত্রী টুইট করে জানান, মতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিও করার জন্য রাজস্থান পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তিনি অভিযোগ করেন, দেশে বাকস্বাধীনতা প্রহসন ছাড়া আর কিছু নয়। তাঁর ভিডিও-র সপক্ষে টুইটে তিনি গুগলের লিংকও দিয়েছেন।

আরও পড়ুন-CAA: বাংলায় ১৭ টি বাম ও সহযোগী দলের চারদিনের প্রতিবাদ-মিছিল

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...