Saturday, June 27, 2026

রাজ্য জুড়ে বিক্ষোভ-অবরোধে বাতিল বহু ট্রেন, নাকাল যাত্রীরা

Date:

Share post:

সিএএ-এনআরসি-র প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ, অবরোধ জারি সোমবারও। সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন লাইনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে শিয়ালদহ-কাকদ্বীপ ও শিয়ালদহ-নামখানা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বারুইপুর-ডায়মন্ড হারবার এবং বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। রবিবার পরে সোমবারও শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল শুরু করা যায়নি।

সোমবার সকালে পার ডানকুনি মোড়ে পথ অবরোধ করে হুগলি জেলা কৃষি কংগ্রেস। অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি রোড। কয়েক ঘণ্টা ধরে চলে এই পথ অবরোধ। পোড়ানো হয় নরেন্দ্র মোদি ও অমিত শাহের কুশপুতুল।
সোমবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। সুতাহাটায়তে রেল অবরোধ হয়।

লোকাল ট্রেনের পাশাপাশি, অবরোধের প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেনেও। সোমবার, হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা, হাওড়া-কন্যাকুমারী, সাঁতরাগাছি-পুদুচেরী এক্সপ্রেসও। বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনও বাতিল হয়েছে।

আরও পড়ুন-নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে অশালীন পোস্টের অভিযোগে ধৃত বলিউডের অভিনেত্রী

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...