Saturday, April 4, 2026

নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি দিতে চেয়ে রক্তে লেখা চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন মহিলা শ্যুটারের

Date:

Share post:

এবার নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্তদের ফাঁসি দিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহকে চিঠি লিখলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের মহিলা শ্যুটার বর্তিকা সিং। সাত বছর আগে ঘটে যাওয়া নির্ভয়াকাণ্ডের দোষীদের মৃত্যুদণ্ডের সাজা হলেও এখনও তা কার্যকর হয়নি।

নিজের রক্ত দিয়ে লেখা ওই চিঠিতে বর্তিকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমন আবেদন করেছেন। তাঁর কথায়, ‘নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত চারজনকে ফাঁসি দেওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হোক। দুনিয়ায় বার্তা দিতে চাই, মহিলারাও ফাঁসি দিতে পারেন। আমি এব্যাপারে মহিলা সেনাকর্মী, অভিনেত্রী ও মহিলা সাংসদদের সমর্থন চাইছি।’

প্রসঙ্গত, দোষীদের ফাঁসি কার্যকর নিয়ে ১৮ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে। নির্ভয়ার মা দোষীদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। তিনি আশাবাদী, ১৮ ডিসেম্বর আদালত চূড়ান্ত রায় দেবে এবং খুব দ্রুত দোষীদের ফাঁসি হবে। তাহলেই তাঁর মেয়ের আত্মা শান্তি পাবে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...