Sunday, April 12, 2026

রাজ্যে আইনের শাসন বজায় রাখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলার এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কেমন এবং তা আইনের শাসন বজায় রাখতে রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

সুরজিৎ সাহা নামে হাওড়ার এক বাসিন্দার রুজু করা মামলার পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতে দাখিল করা নিজের হলফনামায় সুরজিৎবাবু বলেন, কোন আইনের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে, তিনি কেন্দ্রের আইন মানবেন না? একইসঙ্গে আদালতে তিনি প্রশ্ন করেন, সাম্প্রতিক হিংসায় রেল মন্ত্রক এবং পরিবহণ দফতরের বিভিন্ন সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে? তিনি আবেদন জানান, রাজ্যের সব জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে আদালত নির্দেশ দিক অশান্তি রুখতে পদক্ষেপ করতে।

সোমবার ওই মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী এবং মামলাকারীর আইনজীবী স্মরণজিৎ রায়চৌধুরীর সওয়াল-জবাব শুনে আদালত বুধবারের মধ্যে রাজ্যকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই রিপোর্টেই রাজ্যকে জানাতে হবে, অশান্তি রুখতে তাঁরা কী কী পদক্ষেপ করেছেন৷

এদিকে, সোমবারেওরাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, রেল অবরোধ ও ভাঙচূরের ঘটনা যথারীতি ঘটছে। এ দিনও শিয়ালদহ দক্ষিণ শাখায় দফায় দফায় অবরোধে বিপর্যস্ত হয় ট্রেন পরিষেবা। রবিবার আকড়া স্টেশনে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেওয়ায়
এখনও বজবজ শাখায় ট্রেন চলাচল শুরু করতে পারেনি রেল। একই ভাবে রেল পথে উত্তরবঙ্গ থেকে এখনও বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন-রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির খবর ভুয়ো! জানিয়ে দিল নবান্ন

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...