Saturday, April 11, 2026

নাগরিকত্ব আইন নিয়ে ভয় দেখিয়ে মিথ্যা প্রচারে হিংসা ছড়ানো হচ্ছে, ফের সতর্ক করলেন মোদি

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনে ভারতীয় নাগরিকদের কোনও অধিকার চলেও যাবে না, কারুর কোনও ক্ষতিও হবে না। তা সত্ত্বেও আইন সম্পর্কে মিথ্যা ও মনগড়া ব্যাখ্যা দিয়ে উসকানিমূলক প্রচার করছে কংগ্রেস ও সহযোগী দলগুলি। তারা দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। মঙ্গলবার ঝাড়খণ্ডের নির্বাচনী সভা থেকে ফের এভাবেই দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, ভারতীয় মুসলিমদের ইচ্ছে করেই ভুল বোঝানো হচ্ছে। প্ররোচনা দিয়ে দেশজুড়ে হিংসা ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য মুসলিম সমাজ ও ছাত্র-যুবদের ভুল বোঝাচ্ছে। নতুন আইনকে ভয় দেখানোর অস্ত্র হিসাবে কাজে লাগানো হচ্ছে। মোদির কথায়, দেশের সংবিধানই সবচেয়ে পবিত্র বই। ছাত্র-যুবদের বলব কারুর উসকানিতে ভুল বুঝে হিংসার পথ নিও না। রাজনীতি নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক সব চলতে পারে কিন্তু হিংসা নয়। এই পথ ছাড়তে হবে। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল ও শহুরে নকশালরা ছাত্রদের কাঁধে বন্দুক রেখে নিজেদের স্বার্থপূরণের চেষ্টা করছে। এর থেকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন-হিংসা-অবরোধ ছেড়ে শান্তির পথে প্রতিবাদের ডাক মমতার

 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...