Sunday, February 22, 2026

NRC-CAA বিরোধী আন্দোলনের নতুন স্লোগান বেঁধে দিলেন মমতা

Date:

Share post:

NRC-CAA বিরোধিতা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো বিশাল প্রতিবাদ মিছিল করার পর মঙ্গলবার যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এখানেই শেষ নয়, বুধবার ফের হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত হাঁটবেন তৃণমূল নেত্রী। এবং কেন্দ্রীয় সরকার তার শাসক দলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ঘোষণা করেন তিনি।

মমতার কথায়, রাস্তায় নেমে আন্দোলনের মতো জড়ালো প্রতিবাদ আর নেই। বাংলায় সবাই সবাইকে ভালবাসে। এই ভালবাসাই মানুষের ধর্ম। এটাই দেশের-বাংলার সংস্কৃতি। শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি সেই আন্দোলনের ভাষা ও রূপরেখাও তৈরি করে দিলেন মমতা। বলা ভালো, আন্দোলনের নতুন স্লোগান বেঁধে দিলেন তিনি।

এদিন মুখমন্ত্রী দলীয় নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্র-যুব বা এই আন্দোলনে যাঁরা বা যেসমস্ত সংগঠন সামিল তাঁদের উদ্দেশে NRC-CAA বিরোধী বেশকিছু স্লোগান বেঁধে দেন তিনি। যাতে এই আন্দোলন মূল ফোকাস থেকে বেরিয়ে না গিয়ে সঠিক পথে চালিত হয়।

তিনি বলেন, “এই আন্দোলনের মাধ্যমে আমাদের একমাত্র দাবি NRC এবং CAA- করতে দেওয়া যাবে না। আমি আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে কিছু নতুন স্লোগান বলে দিচ্ছি। শুধুমাত্র এই স্লোগানগুলি দিয়েই এই আন্দোলন চলবে।” এরপরই মঞ্চ থেকে মমতা সেই স্লোগানগুলি দেন এবং সকলকে সেই স্লোগানের সঙ্গে গলা মেলাতে বলেন। একইসঙ্গে মমতা সবাইকে নিজের নিজের নাম লিখে ব্যাচ তৈরি করতে বলেন। সেখানে লিখতে বলেন, “NO NRC”, “NO CAB”, “NO CAA”. তিনি নিজেও এদিন সেই ব্যাচ পরেছিলেন।

দেখে নিন NRC-CAA বিরোধী আন্দোলন নিয়ে মমতার নতুন স্লোগান—

“NRC নেহি চলেগা, নেহি চলেগা”
“CAB নেহি চলেগা, নেহি চলেগা”
“CAA নেহি চলেগা, নেহি চলেগা”

“NRC লজ্জা, লজ্জা”
“CAB লজ্জা, লজ্জা”
“CAA লজ্জা, লজ্জা”

“আমার সবাই নাগরিক”

“We are Citizen”

“NRC মানছি না, মানবো না”
“CAB মানছি না, মানবো না”
“CAA মানছি না, মানবো না”

spot_img

Related articles

আন্ডারপাস নেই কেন? দুর্গাপুরে জনসংযোগে গিয়ে আমজনতার ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

ভোটের বাদ্যি বাজতেই এলাকায় দেখা মিলেছে বিধায়কের। কিন্তু হাতে থাকা প্রধানমন্ত্রীর চিঠির বদলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হলো...

নজর ইভিএম ও ভোটার তালিকায়! ২৭ বছর পর ফের ভারত মণ্ডপমে মহাবৈঠক

দীর্ঘ ২৭ বছর পর ফের বসছে জাতীয় গোলটেবিল বৈঠক। আগামী ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপমে নির্বাচন কমিশন ও...

AI মঞ্চে কংগ্রেসের জামা খুলে প্রতিবাদ: পাশে দাঁড়ালো না জোট শরিকরা

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রভাব পড়ছে ভারতের কৃষকদের উপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। সংসদ থেকে পথে কংগ্রেসসহ বিজেপি বিরোধী জোটের...

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...