Sunday, April 12, 2026

আগুন, ভাঙচুরের জের: বহু ট্রেন বাতিলে দুর্ভোগে উত্তরবঙ্গ

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে গত কয়েকদিন হিংসা ও তান্ডবের লক্ষ্যবস্তু ছিল রেল। নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে স্টেশনে, আগুন ধরানো হয়েছে ট্রেনের কামরায়, যাত্রীদের নাকাল করে অবরোধ চলেছে, হিংসাশ্রয়ী তান্ডবে ধ্বংস করা হয়েছে সরকারি সম্পত্তি। আর এসবের জেরে অনির্দিষ্টকালের জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল উত্তরবঙ্গ। পূর্ব রেল জানিয়েছে, আগুন ও ভাঙচুরে 15 টি স্টেশন এবং 62 টি ট্রেনের কামরা নষ্ট হয়েছে। অবরোধ উঠলেও যাত্রীসুরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি ধ্বংসের ফলে রেল পরিষেবা স্বাভাবিক করা যাচ্ছে না।

মঙ্গলবারও উত্তরবঙ্গগামী ট্রেনগুলি বাতিল থাকছে। বাতিল করা হয়েছে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী 19 জোড়া ট্রেন। উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, নিউ কোচবিহার গুয়াহাটি এবং ত্রিপুরা থেকে বাতিল করা হয়েছে কলকাতা ও হাওড়াগামী সমস্ত ট্রেন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েজ জানিয়েছে, বিক্ষোভের ফলে অধিকাংশ স্টেশনে ব্যাপক ভাঙচুর হয়েছে। এর ফলে বাধ্য হয়ে রেল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে রেল পরিষেবা চালু করা সম্ভব নয়।

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...