Monday, May 25, 2026

নেতাদের দূরে রেখে নয়া ঘেরাটোপে মিছিলে মমতা

Date:

Share post:

সোমবারের পর মঙ্গলবারও। পরপর দুদিনের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নয়া স্টাইলে। সংগঠনের নেতা, পদাধিকারীদের পরিচিত মুখগুলি যারা মমতার মিছিলে থাকেন, তাদের এবার অনেকটা পিছনে রেখে আলাদা এগিয়ে ছিলেন মমতা। সোমবার তাঁর সঙ্গে ছিলেন খেলোয়াড়রা। আর দুএকজন ধর্মীয় নেতা। অভিনেতা সোহম। মঙ্গলবারও তার পুনরাবৃত্তি। শুধু যোগ মিমি, নুসরত। এরা যত না সাংসদ হিসেবে, তার চেয়ে বেশি তারকা হিসেবে। যদুবাবুর বাজারে মঞ্চে দেখা গেছে স্থানীয় সাংসদ মালা রায়কে। ভাষণ দেন সৌগত রায়। এর বাইরে সব নেতা, বিধায়ক, সাংসদ, পুরপিতা, যুব ও ছাত্রনেতা, পদাধিকারীরা নেত্রীর থেকে অনেক পিছনে। সূত্রের খবর, বিশেষ কারণে পরিকল্পিতভাবেই এই নতুন স্টাইলে নয়া আইনের বিরুদ্ধে আন্দোলন করতে চাইছেন মমতা।

আরও পড়ুন-জামিয়া-আলিগড়ের পড়ুয়াদের আর্জি হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...