Tuesday, June 16, 2026

কলকাতা পুরসভা এলাকায় এবার ড্রেন পরিষ্কার করবে ১০টি রোবট

Date:

Share post:

এবার পুরসভা এলাকায় নর্দমা ও ড্রেন পরিষ্কারের জন্য অভিনব উদ্যোগ নিলো কলকাতা কর্পোরেশন। এখন থেকে পুরসভার সাফাই কর্মীদের সঙ্গে নর্দমা ও ফরেন পরিষ্কারের কাজে হাত লাগবে রোবট। পুরসভা সূত্রে খবর, প্রায় দেড় কোটি টাকা খরচ করে প্রাথমিকভাবে ১০টি রোবট কিনছে কলকাতা পুরসভা। এক একটি রোবটের দাম ১৫ লক্ষ টাকা।
আগামী দিনে এই রোবটের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

কিন্তু কেন এই রোবটের ব্যবস্থা? জানা গিয়েছে, কলকাতার বেশ কিছু এলাকায় ৬ ফুট বা তার কম মাপের লেন রয়েছে। সেখানে বর্তমান মেশিনগুলি কাজ করতে পারে না। মূলত, সেখানেই এই রোবটগুলিকে ম্যানহোল খুলে নর্দমা পরিষ্কারের কাজ করানো হবে।

মূলত, কেরলের পুরসভার অলিগলিতে এই রোবট ব্যবহার করে নর্দমা পরিষ্কারের কাজ করা হয়। সেখানকার যে সংস্থা এই রোবট তৈরির কাজ করে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় কলকাতা পুরসভার তরফে। তাদের থেকেই প্রাথমিকভাবে ১০টি রোবট নিচ্ছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন-নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ নয়: সুপ্রিম কোর্ট

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...