Tuesday, June 16, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শ্রীরাম লাগু

Date:

Share post:

প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা শ্রীরাম লাগু। ৯১ বছর বয়সে মারা গেলেন তিনি। বার্ধক্যজনিত কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীরাম লাগু। সেখানেই ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে পুনেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেতা। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেন শ্রীরাম লাগুর মৃত্যু সংবাদে।

“থোড়িসি বেওয়াফাই”, “নাসিহাত”, “আওয়াম”-সহ একাধিক হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি মারাঠি-সহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার অভিনয় করেছেন তিনি।
তাঁর অভিনীত পরদেশ, মুকাদ্দর কা সিকন্দর, লুটমার, জ্যোতি বনে জোয়ালা, নিশানা, সয়ম্বর, শ্রীমান শ্রীমতি, লাওয়ারিস-এর মতো সিনেমা দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।

১৯৭৮ সালে তাঁর অভিনীত “ঘারোন্দা” সিনেমাটি ছিল সুপার হিট। এই সিনেমায় দুরন্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরষ্কার জিতে নেন শ্রীরাম লাগু।

আরও পড়ুন-নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ নয়: সুপ্রিম কোর্ট

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...