Sunday, June 14, 2026

ইতিমধ্যে কোন কোন ট্রেন স্বাভাবিকের পথে, দেখে নিন

Date:

Share post:

কয়েকদিন ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন। কারণ সংশোধিত নাগরিকত্ব আইন। CAA-র প্রতিবাদের জেরে বন্ধ ছিল ট্রেন চলাচল। আজ থেকে তা অনেকটাই স্বাভাবিক হতে চলেছে। এই অচল অবস্থার মধ্যে ট্রেন চালানোর সব রকমের চেষ্টা চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত এবং পূর্ব রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিছু ট্রেন চালানোর চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় সিগন্যালিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব জায়গায় পেপার সিগন্যালিংয়ের মাধ্যমে ট্রেন চালানোর চেষ্টা হচ্ছে।

যে সমস্ত ট্রেনগুলি চালানোর চেষ্টা হচ্ছে:

ডিব্রুগড়-কামরুম এক্সপ্রেস (আপ, হাওড়া)

শিলচর-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (আপ, শিয়ালদহ)

বালুরঘাট-তেভাগা এক্সপ্রেস (আপ, কলকাতা স্টেশন)

গুহাহাটি-সরাইঘাট এক্সপ্রেস(আপ, হাওড়া)

ডিব্রুগড়-কামরুম এক্সপ্রেস (ডাউন)

শিলচর-তিরুভানান্তপুরম (ডাউন)

শিলঘাট-কলকাতা কাজিরাঙা এক্সপ্রেস (ডাউন)

গুহাহাটি-কলকাতা গরিবরথ (ডাউন)

কলকাতা স্টেশন থেকে যোগবাণী স্পেশাল ট্রেন ছাড়বে বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে।

শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি থেকে স্পেশাল ট্রেন চালান হবে ১০টা ৫ মিনিটে। ওই ট্রেনটি বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদহ টাউন এবং কিসানগঞ্জে দাঁড়াবে।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...