Saturday, April 4, 2026

তপ্ত দেশ, এর মধ্যেই ফের বিদেশে রাহুল

Date:

Share post:

আইন এবং আন্দোলনে দেশ তোলপাড়।
রোজ ঘটনার ঘনঘটা।
সোনিয়া, প্রিয়াঙ্কাও নামতে হয়েছে।

অথচ তিনি ফের বিদেশে।
শনিবারই রামলীলা ময়দানে গরমাগরম ভাষণ দিয়েছেন।
তারপর উধাও।

তিনি রাহুল গান্ধী।
তাঁরই টুইট থেকে জানা গেল তিনি দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। তাদের প্রধানমন্ত্রী লি নাক ইয়নের সঙ্গে বৈঠক করছেন। রাহুলের শিবির বলছে ‘অফিসিয়াল’ সফর। কিন্তু তার ব্যাখ্যা পাওয়া যায় নি।

তিনি ফিরবেন শুক্র কিংবা শনিবার।
এদিকে আবার বড়দিন ও নববর্ষের ছুটিতে বিদেশ যেতে পারেন বলে রটনা।

কংগ্রেস নেতা ও কর্মীরা বিরক্ত। সোনিয়া যখন ফের রাহুলকেই সভাপতি করার প্রস্তুতি নিচ্ছেন, তখন রাহুলের এসব কাজে ভুল বার্তা যাচ্ছে।

বিজেপি নেতারা কটাক্ষ বাড়িয়ে দিয়েছেন।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...