Sunday, April 12, 2026

সিএএ নিয়ে ভারতীয় মুসলিমদের আশ্বস্ত করলেন শাহি ইমাম

Date:

Share post:

দেশজুড়ে যখন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তোলপাড় চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করলেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তাঁর মতে, এই আইন নিয়ে ভারতীয় মুসলিমদের আশঙ্কার কোনও নেই। এতে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীরা সমস্যায় পড়বেন।

পাশাপাশি, সংবাদ সংস্থাকে বুখারি জানিয়েছেন, প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সকলের আছে। কিন্তু সেটা যেন গণতান্ত্রিক পদ্ধতি মেনে হয়। আবেগকে সংযত করার আবেদন জানান ইমাম। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সহ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সবাইকে সংযত থাকার আবেদন জানিয়েছেন আহমেদ বুখারি।

Related articles

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...