Sunday, June 14, 2026

বৃহস্পতিবার শহরের পারদ 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে

Date:

Share post:

আগামীকাল বৃহস্পতিবার শহরের পারদ এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামার সম্ভাবনা। মঙ্গলবার  শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13  ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে জানিয়ে দিল আবহাওয়া দফতর । উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ চলছে। সেই শীতল হাওয়ায় সেই রাজ্যের পারদ এক ধাক্কায় ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

আসলে পশ্চিমী ঝঞ্ঝা সরতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ ৷ কয়েকদিন ধরেই বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিযেছে, বুধবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে মেঘ তা কেটে যাবে। অন্যদিকে উত্তর-পশ্চিমে থেকে যে শীতল হাওয়া আমাদের রাজ্যে আসে সেই হাওয়ায় আর কোনও বাধা নেই। পশ্চিমী ঝঞ্জা পুরোপুরি কেটে যাওয়াতেই এবার পাকাপাকিভাবে শীত আসছে রাজ্যে।

অন্যদিকে এক ধাক্কায় দশের নীচে নেমে গেল শান্তিনিকেতন-সহ বীরভূমের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দিনে তা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

বুধবার শান্তিনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল এই শান্তিনিকেতনই।দক্ষিণবঙ্গের আরও দুই শীতলতম স্থান, পুরুলিয়া আর পানাগড়েও তাপমাত্রা নেমেছে হুহু করে। এ দিন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি এবং পানাগড়ে ১১ ডিগ্রি। খুব একটা পিছিয়ে নেই আসানসোল আর বাঁকুড়াও। এই দুই শহরে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১২.৩ এবং ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...