Tuesday, June 16, 2026

হাওড়া থেকে ধর্মতলা: সিএএ-বিরোধী মিছিলে তৃতীয়দিনে পথে তৃণমূল নেত্রী

Date:

Share post:

সোম, মঙ্গল, বুধ- পরপর তিনদিন পথে নেমে সিএএ ও এনআরসি বিরোধিতায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা পৌনে একটা নাগাদ হাওড়া ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে মঞ্চে বাউলদের ডেকে নেন তিনি। সিএএ ও এনআরসি-র বিরোধিতায় গান বেঁধেছেন তাঁরা। সেই গানটাই মঞ্চে পরিবেশন করা হয়। এরপরে আগের দিনের দুদিনের মতোই এদিনও তৃণমূলের নেতা, কর্মী, সাংসদ, মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান মমতা। একই সঙ্গে তাঁর বেঁধে দেওয়া নতুন স্লোগান শিখিয়ে দেন সবাইকে। কিন্তু হাওড়ার সংকীর্ণ জায়গায় রাস্তা আটকে যাবে এই কারণে, এদিন তিনি মিছিল শুরুর আগের বক্তব্য দীর্ঘায়িত করেননি। মঞ্চ থেকে নেমে মিছিলের নেতৃত্ব দেন মমতা। তাঁর ঠিক পিছনে ছিলেন বাউলরা। রাস্তায় এত মানুষের মিছিলে যাতে কোনও সমস্যা না হয়, তার দিকে সতর্ক ছিল প্রশাসন। হাওড়া ময়দান, হয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে অফিস পাড়া হয়ে মিছিল শেষ হবে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...