Tuesday, June 16, 2026

পাটকাঠির স্তূপে জোড়া দগ্ধ দেহ এলো কীভাবে?

Date:

Share post:

জোড়া দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁর শিবপুর মণিগ্রামে। মঙ্গলবার, রাত তিনটে নাগাদ এলাকার একটি পরিত্যক্ত স্থানে পাটকাঠির স্তূপে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। সেই সময় দেখা যায়, পাটকাঠির স্তূপের পাশেই পড়ে রয়েছে এক মহিলার দগ্ধ দেহ। পাটকাঠি সরাতে মেলে এক পুরুষের দেহও। ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ ও দমকল।

স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা বছর ছেচল্লিশের তৃপ্তি মণ্ডল ও প্রসেনজিৎ বৈদ্য নামে এক যুবক নিখোঁজ। প্রসেনজিতের দাদা রণজিৎ বৈদ্যের অভিযোগ, তাঁর ভাইকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরে তৃপ্তির সঙ্গে প্রসেনজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে রণজিৎ তাঁর ভাইকে বারবার বারণ করেছেন বলে জানান। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, তৃপ্তির পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হননি। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...