Sunday, May 31, 2026

আসানসোলে সভা নিয়ে বিজেপিতেই প্রকাশ্য বিরোধ

Date:

Share post:

বিজেপিতে প্রকাশ্য বিরোধ। শুক্রবার, ২০ ডিসেম্বর আসানসোলে এনআরসি ও সিএএ-র সমর্থনে বিজেপির সভা হওয়ার কথা ছিল। আসার কথা ছিল এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। কিন্তু তিনি জানান বিশেষ কাজ আর মিছিল করার অনুমতি পুলিশ না দেওয়ায় তিনি যাচ্ছেন না। কিন্তু মেদিনীপুর থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আসানসোলে শুক্রবার মিছিল হবে, হচ্ছে। আমি সেখানে যাব। এমনিতেই দ্বিতীয়বার জেতার পর বাবুল আসানসোলে যাওয়া কমিয়েছেন। আবার দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক অম্ল-মধুর। ফলে দলের অনেকেই বলছেন, দিলীপকে এড়াতে চেয়েছেন বাবুল। তিনি জানেন, দিলীপ ঘোষ আসানসোলে পথে নামলে বাবুল ভিড়ে হারিয়ে যেতে পারেন। তাই হয়তো এড়ানোর জন্য মিছিল বাতিল বলে জানিয়েছিলেন। কিন্তু তাতে যে ভবি, থুরি দিলীপ ভোলার নয়, তা পরিস্কার তাঁর কথাতেই।

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...