Sunday, June 21, 2026

আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া! কিন্তু কেন?

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়া। জানা গিয়েছে, মৃতের নাম সুজন সামন্ত (১৮)। তার বাড়ি আসানসোলের রাজডাঙা এলাকায়। কিন্তু কেন সে নিজেকে শেষ করে দিল?সুজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাঁপ দেওয়ার আগে সুজন তার বাবার সঙ্গে ভিডিও কলিং করে সে আত্মহত্যা করার বিষয়টি জানিয়েছিল। অবসাদগ্রস্থ হয়েই যে আত্মহননের পথ বেছে নিয়েছে সেটা প্রাথমিক তদন্তে একপ্রকার নিশ্চিত পুলিশ। কিন্তু যেহেতু এটা স্পর্শকাতর বিষয়, তাই তদন্তে একটু সাবধানী পুলিশ।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...