Sunday, April 12, 2026

ভারতের পড়ুয়াদের পাশে বিদেশের বিশ্ববিদ্যালয়, টুইটে জানালেন ডেরেক

Date:

Share post:

সিএএ ও এনআরসি ইস্যুতে এবার ভারতীয় ছাত্রদের পাশে দাঁড়ালেন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ছবি সহ সেই খবর নিজের টুইটার হ্যান্ডেল পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখানে তিনি জানান, হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, কেমব্রিজের পরে এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করলেন।

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং তার জেরে পুলিশি হামলার প্রতিবাদ করেছে দেশের বহু কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। পাশে দাঁড়িয়েছেন বলিউডের চিত্র তারকা সহ বিশিষ্টজনেরা। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে একেবারে বিদেশের মাটিতে এনআরসির বিরোধিতা এবং পড়ুয়াদের পাশে থাকার বার্তা। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববিদ্যালয় সহ পৃথিবী জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভারতীয় ছাত্রছাত্রীদের আন্দোলনের পাশে দাঁড়ালেন।

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...