Friday, June 26, 2026

কাশ্মীর নিয়ে সমালোচনা, মার্কিন বৈঠক বাতিলে ঘরে-বাইরে কটাক্ষ বিদেশমন্ত্রীকে

Date:

Share post:

এবার সমালোচনার মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কোনও কারণ না জানিয়ে তিনি বাতিল করলেন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। দিন কয়েক আগে মার্কিন বিদেশ দফতর থেকে সমালোচনা করা হয় কাশ্মীর পরিস্থিতি নিয়ে। সেই কারণেই বৈঠক এড়িয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই ধারণা আরও স্পষ্ট করে জয়শঙ্কর জানিয়েছেন, জম্মু-কাশ্মীর নিয়ে যে ধারণা পোষণ করা হয়েছে, আমার মনে হয় তা সঠিক নয়। মার্কিন সফরে জয়শঙ্করের বৈঠক করার কথা ছিল মার্কিন বিদেশ দফতরের সদস্যদের সঙ্গে যে প্রতিনিধি দলে ছিলেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন এমপি প্রমীলা জয়পালও।

এই প্রমীলা জয়পালকে নিয়েই জয়শঙ্করের সমস্যা। তিনি বলেছিলেন, কাশ্মীরে ১৩৪দিন ধরে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ। তারপরই জয়শঙ্কর জানান, ওই বৈঠকে প্রমীলা না থাকলে তিনি আলোচনায় বসতে পারেন। কিন্তু মার্কিন প্রতিনিধি দলের প্রধান এলিয়ট অ্যাঞ্জেল সাফ জানান এই অনুরোধ রাখা সম্ভব নয়। জয়শঙ্কর এরপর তাঁর সফর বাতিল করেন। পাল্টা প্রমীলা বলেন, ভারতের মোদি সরকার যে বিরুদ্ধ কোনও মত গ্রহণ করতে পারে না, তার উদাহরণ এই ঘটনা। কাশ্মীর নিয়ে আলোচনা জরুরি ছিল। যতটা জরুরি ছিল না কে বৈঠকে থাকবেন বা থাকবেন না। পাল্টা জয়শঙ্কর বলেন, কেউ যদি খোলা মনে আলোচনার চাইতে আগাম সিদ্ধান্ত তৈরি করে বৈঠকে বসেন, সেই বৈঠকের নির্যাস মোটেই ফলপ্রসূ হয় না। ঘটনার তীব্র সমালোচনা করে ট্যুইট করে মোদি সরকারের অসহিষ্ণুতাকে এক হাত নিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Related articles

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...