Tuesday, June 16, 2026

বাঙালিকে বড়দিন ও নববর্ষের ছুটিতে ৬ জোড়া স্পেশাল ট্রেন উপহার ইস্টার্ন রেলের

Date:

Share post:

বড়দিন ও নববর্ষের ছুটিতে ভ্রমণ পিপাসু বাঙালির জন্য সুখবর! এই সময়ে ৬ জোড়া স্পেশাল ট্রেন চালাবে ইস্টার্ন রেল। কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন বড়দিন ও ইংরাজি নতুন বছরের ছুটিতে যাত্রী চাপ কমাতে ৬ জোড়া কলকাতা-পুরী-কলকাতা সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালাবে ইস্টার্ন রেলওয়ে।

ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনগুলি পুরীর উদ্দেশ্যে যাবে আগামী ২৪ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর ২০১৯ এবং ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৫ জানুয়ারি ২০২০ তারিখে। অন্যদিকে, পুরী থেকে ট্রেনগুলি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে ২৫ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর ২০১৯ এবং ৫ জানুয়ারি, ১২ জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২৬ জানুয়ারি ২০২০ তারিখে।

কলকাতা-পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেনগুলি নির্দিষ্ট দিনগুলিতে রাত ১১.৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। যেটি পুরী পৌঁছাবে পরদিন সকাল ৯.৩৫ মিনিটে। অন্যদিকে, পুরী-কলকাতা সুপারফাস্ট স্পেশাল ট্রেনগুলি নির্দিষ্ট দিনগুলিতে দুপুর ২টায় পুরী ছাড়বে এবং ওইদিনই রাত ১১.৫৫মিনিটে কলকাতা পৌঁছাবে বলে জানানো হয়েছে।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...