Saturday, April 11, 2026

এই না হলে পাকিস্তান! ফাঁসির আগে মুশারফের মৃত্যু হলে তিনদিন মৃতদেহ ঝুলিয়ে রাখার নির্দেশ কোর্টের

Date:

Share post:

মধ্যযুগীয় প্রতিহিংসা চরিতার্থ করায় মদত দিচ্ছে খোদ বিচারব্যবস্থাই? পাকিস্তানের সন্ত্রাস দমন আদালতের রায়ের পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে।

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফকে দেশদ্রোহের অভিযোগে ফাঁসির সাজা দিয়েছে পাক আদালত। সেই রায়েই বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই যদি মুশারফের মৃত্যু হয়, তাহলে তাঁর মৃতদেহ ইসলামাবাদের ডি-চকে তিনদিন ধরে ঝুলিয়ে রাখতে হবে। এই ডি-চক পাকিস্তানের পার্লামেন্টের কাছেই অবস্থিত। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই চাঞ্চল্যকর রায় দিয়েছে। অতীতেও এধরনের প্রতিহিংসা প্রদর্শনমূলক রায় দিয়েছিল পাক আদালত। যেখানে এক সিরিয়াল কিলারকে মেরে তার দেহ টুকরো টুকরো করার নিদান দিয়েছিল খোদ বিচারব্যবস্থাই।

এদিকে দুবাইতে চিকিৎসারত মুশারফ বলেছেন, দীর্ঘদিন দেশের সেবা করেছি। তারপরেও ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই এই মামলা ও এই সাজা। তাঁকে বা তাঁর আইনজীবীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট।

জেনারেল মুশারফের বিরুদ্ধে এই রায়ে অসন্তুষ্ট পাক সেনাও। এক বিবৃতিতে পাক সশস্ত্রবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, যিনি 40 বছর ধরে দেশের সেবা করেছেন, দেশকে রক্ষা করার লড়াই লড়েছেন, তিনি কখনও দেশদ্রোহী হতে পারেন না। আদালত সংবিধানকে উপেক্ষা করেছে।

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...