Thursday, May 28, 2026

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

Date:

Share post:

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি সংগঠনে হামলা দায়ের স্বীকার করলেও এর পিছনে পাক (Pakistan) মদতের অভিযোগ বারবার করেছিল ভারত এবার সেই কথা স্বীকার করে নিল পাক সেনাবাহিনী। সাংবাদিক বৈঠকে নিজেদের ক্ষমতা জাহির করতে গিয়ে পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলেন, “আমাদের কৌশলগত দক্ষতার নমুনা আমরা পুলওয়ামাতে দেখিয়েছি।”

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে পুলওয়ামায় প্রাণ হারান ৪০ CRPF জওয়ান। তখন হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (JEM)। তবে, ভারত সরকার বরাবর অভিযোগ করেছে, পুলওয়ামা হামলায় পাক সেনার মদত ছিল। এতদিন সেটা অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু ভারতের অপারেশন সিন্দুর-এ নাস্তানাবুদ পাক বাহিনী নিজেদের ক্ষমতা জাহির করতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে সত্যিটা স্বীকার করে ফেলেছে।

পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলেন, “পাকিস্তানের আকাশসীমা, স্থলভাগ বা জলভাগের সুরক্ষায় আপোসের কোনও প্রশ্নই নেই। এখানকার মানুষদের জীবন হুমকির মুখে পড়লে, তাদের জীবনহানি হলে বা দেশের কোনও ক্ষতি হলে তা এড়িয়ে যাওয়া যাবে না। আমাদের দেশের কাছে ঋণি আমরা। আমাদের বাহিনীর প্রতি দেশের মানুষের সেই আস্থা রয়েছে। আমরা আমাদের কৌশলগত দক্ষতার নমুনা আমরা পুলওয়ামাতে দেখিয়েছি। এখন আমাদের অপারেশনাল অগ্রগতি এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করেছি।”

Related articles

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...