Tuesday, March 31, 2026

গোয়েন্দা রিপোর্ট, নবান্নের আশঙ্কা এবার ভোটার তালিকা সংশোধনে কারচুপি

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আন্দোলনের মাঝেই এবার নতুন আশঙ্কা নবান্নের। ভোটার তালিকা সংশোধনে এবার কারচুপির আশঙ্কা করা হচ্ছে, এবং বাদ দেওয়া হতে পারে বহু নাম। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে জেলাশাসকের ফোন করেন মুখ্যসচিব। স্পর্শকাতর’ এলাকাগুলির উপর নজরদারির নির্দেশ দিয়েছেন।

কেন এই আশঙ্কা? কারণ এই মুহূর্তে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই সংশোধনের সময় বহু নাম বাদ পড়তে পারলে পারে বলে গোয়েন্দারা রাজ্য সরকারকে জানিয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহা জেলাশাসকদের এ ব্যাপারে সতর্ক করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বঙ্গের জেলাশাসকদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দেন। আজ, শুক্রবারও সতর্ক থাকতে বলা হয়েছে। স্পর্শকাতর এলাকায় মনিটরিং চালাতে বলা হয়েছে। মুখ্যসচিব তাঁর জেলা সফর বাতিল করেছেন। দেউচা পাচামি কয়লা খনি এলাকায় তাঁর যাওয়ার কথা ছিল। আপাতত তিনি কলকাতা ছাড়ছেন না।

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...