Friday, June 26, 2026

বাজপেয়ীর ‘রাজধর্ম’ প্রসঙ্গ টেনে এনে মোদিকে খোঁচা মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ নিয়ে কঠোর সমালোচনায় মুখর হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, এটা কোনও সিএম-এর বক্তব্য হতে পারে? ওঁকে সিএম বলতেও লজ্জা লাগে। তারপরেই মুখ্যমন্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে টেনে এনে বলেছেন, যেভাবে এক সময় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি রাজধর্ম পালন করতে বলেছিলেন, আজ তিনি বেঁচে থাকলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও সেই নির্দেশ দিতেন। তারপরেই নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়ে বলেন, মনে রাখবেন আপনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন, গোটা দেশের। হস্তক্ষেপ করুন এই ঘটনায়। আসুন সকলে মিলে শান্তি প্রতিষ্ঠা করি, আর এই কালা আইন বাতিল করি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...