Friday, June 26, 2026

গৌতম কুণ্ডু ঘনিষ্ঠ মন্টি জয়সওয়ালের অস্বভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

Date:

Share post:

মন্টি জয়সওয়াল। রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি মামলায় একসময় নামটি বারবার ঘুরে ফিরে আসত। অন্যতম সাক্ষী ছিলেন এই মামলার। সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডর ঘনিষ্ঠ ছিলেন। সেই মন্টির হঠাৎ অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। গত ১২ডিসেম্বর তার মৃত্যু হয়। পুলিশের দাবি, মন্টি আত্মহত্যা করেছে। মৃত্যুর ঘটনা ঘটেছে আলিপুর এলাকায় যেখানে মন্ত্রীর বাবা-মা থাকতেন। যদিও বেহালায় স্ত্রী-মেয়েকে নিয়ে তার আলাদা বাড়ি ছিল। স্ত্রী বর্ণালীর বক্তব্য, ঘটনার পর থেকেই চাকরি খুঁজছিল। কিন্তু রোজভ্যালি মামলার সঙ্গে যুক্ত রয়েছে জানার পর তাকে কেউ চাকরি দিত না। তখন থেকেই অবসাদ শুরু হয়। তবে বিগত কয়েক মাস থেকে নতুন করে কাজ শুরু করেছিল। মনে হচ্ছিল হারানো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। কিন্তু কোথা থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না! নতুন চাকরিতে যোগ দেওয়ার পর গৌতম কুন্ডুর সঙ্গে তার সম্পর্ক ক্ষীণ হয়ে এসেছিল।

রোজভ্যালির আমানতকারীদের থেকে টাকা তুলতে মন্টি। সেই সূত্রেই গৌতম কুন্ডুর ঘনিষ্ঠ হয়ে পড়েন তিনি। গৌতমের গ্রেফতারের পর তাকেও তদন্তকারী সংস্থা জেরা করে এবং প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য তার থেকে পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। গৌতম জেলে থাকাকালীন সম্পর্ক রাখতেন এবং তার মামলা-মোকদ্দমা চলাকালীন আদালত কিংবা হাসপাতালেও তাকে দেখা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, শেষ দিকে কয়েকজন কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন মন্টি। সেই ধার শোধ করতে পারছিলেন না। যদিও সুইসাইড নোটে এসব কথা কোথাও লেখা নেই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...