Friday, March 20, 2026

স্টিয়ারিং এবার নিজের হাতেই নিলেন মোদি, আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক

Date:

Share post:

নাগরিকত্ব আইন নিয়ে
অমিত শাহের হাতে আর তামাক খেতে চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শাহের ধারাবাহিক বিবৃতিই CAA- নিয়ে দেশজুড়ে সমস্যা বৃদ্ধি করছে বলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের মত৷ এই ইস্যুতে শাহের ভূমিকা নিয়ে মোদির মনেও প্রশ্নের জন্ম দিয়েছে৷ রাজনৈতিক মহলের মতে, শাহকে পিছনের বেঞ্চে পাঠিয়ে, স্টিয়ারিং এবার নিজের হাতেই নিতে চলেছেন মোদি৷

নাগরিকত্ব আইন নিয়ে কার্যত দেশজুড়েই আগুন জ্বলছে৷ কেন্দ্র পরিস্থিতির চাপে শুক্রবার রাতে বিবৃতি জারি করে ওই আইনের নতুন ব্যাখ্যা দিয়েছে৷ ভারতীয় নাগরিকত্ব প্রমানের শর্ত সহজ করা হয়ছে বলে দাবি করেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক৷

আর তার মাঝেই আজ শনিবার জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজেপি দাবি করেছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷ তা সত্ত্বেও মোদি যেভাবে তড়িঘড়ি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন, রাজনৈতিক মহল এর মধ্যে অন্য ‘খেলা’ দেখতে পাচ্ছে৷ রাজধানীর ক্ষমতার অলিন্দের খবর, দেশের যে 6 রাজ্যে CAA নিয়ে বিক্ষোভ চরমে, সেই বাংলা, দিল্লি, কেরল ইত্যাদি রাজ্যে এই দফায় CAA- লাগু হবেনা, এমন সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হতে পারে বলে জল্পনা তুঙ্গে ৷ এ ছাড়াও মন্ত্রিসভার বৈঠকে বড় মাপের কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ পরিস্থিতি সামাল দিতেই এবার আসরে নেমেছেন খোদ মোদি৷

Related articles

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...

বাংলা ভেঙে নতুন রাজ্যের ছক! ভোটের পরেই ডিলিমিটেশন: বিস্ফোরক অভিযোগ মমতার

“ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়৷ উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির...

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...