Monday, April 6, 2026

NRC-CAA নিয়ে আশঙ্কা প্রকাশ করে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি গোর্খা জনমুক্তি মোর্চার

Date:

Share post:

দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সভাপতি বিনয় তামাং-এর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট আক্ট এবং এনআরসি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে চিঠিতে। সেখানে বলা হয়েছে যেভাবে দেশে নাগরিক সংশোধনী আইন করা হয়েছে তাতে গোপন অভিসন্ধি দেখছেন তাঁরা।

শুধুমাত্র তাই নয়, সাম্প্রতিক সময়ে গোর্খাদের বিদেশী কিংবা বহিরাগত বলে মন্তব্য সামনে উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোর্খাদের নিয়ে সরকারের অবস্থান কী তা পরিষ্কার করে জানতে চাওয়া হয়েছে সেই চিঠিতে।

আরও পড়ুন-পাঠ্যক্রমে এবার ঢুকে পড়ছে কম্পিউটার শিক্ষা

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...