Monday, April 6, 2026

ইন্টারনেট বন্ধ রাখার তালিকায় বিশ্বে এক নম্বরে ভারত, রিপোর্ট

Date:

Share post:

CAA-বিরোধী বিক্ষোভ সোশ্যাল মিডিয়ায় যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য গত কয়েকদিনে যখন-তখন অনির্দিষ্ট কালের জন্য ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে প্রশাসন।

ইন্টারনেট বা মোবাইল পরিষেবা বন্ধ রাখার কালচার এটাই প্রথম নয়৷ জম্মু-কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে বাংলা, বিহার বা অসম, দেশের বিভিন্ন রাজ্যেই কম বেশি সময়ের জন্য কোনও না কোনও কারনে বন্ধ রাখা হয়েছিল৷ আর এবার CAA-ইস্যুতে তো দেশের বিস্তীর্ণ এলাকায় অনির্দিষ্ট কালের জন্যই বন্ধ রাখা হয় এই সব পরিষেবা৷

প্রতিবাদ-বিক্ষোভ হওয়ামাত্রই ইন্টারনেট বন্ধ করার এই প্রবণতার জেরে গোটা বিশ্বে লজ্জাজনক অবস্থানে পৌঁছে গেলো ভারত। ইন্টারনেট বিষয়ক সংস্থা Access Now-এর সদ্য প্রকাশিত রিপোর্ট বলছে, 2018 সালে ইন্টারনেট বন্ধ রাখায় বিশ্বে শীর্ষস্থানে ছিল ভারত। গোটা বছরে ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা বিশ্বের তুলনায় এদেশে 67%। Access Now-এর রিপোর্টে বলা হয়েছে, চিন বা উত্তর কোরিয়াতেও এত বেশি সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়নি, যত বেশি সময় ভারতে হয়েছে। 2012-র জানুয়ারি থেকে ভারতে মোট 373 বার ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা ঘটেছে।
এমনই রিপোর্ট প্রকাশ করেছে, আরেকটি সংস্থা,
SLFC বা সফটওয়ার অ্যাণ্ড ল ফ্রিডম সেন্টার।
দেশে সবচেয়ে বেশিবার ইন্টারনেট বন্ধ রাখা হয় জম্মু ও কাশ্মীরে। 2012 সাল থেকে এখন পর্যন্ত মোট 180 বারেরও বেশি ইন্টারনেট বন্ধ রাখার সরকারি নির্দেশ জারি করা হয়েছে। এমনই উল্লেখ আছে Access Now-এর রিপোর্টেও। জানা গিয়েছে, শুধু আইন-শৃঙ্খলাজনিত কারণেই নয়, রাজস্থানে পরীক্ষার সময় টুকলি রুখতেও বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...