Monday, June 15, 2026

NRC আদৌ শুধু বাংলার বিষয় নয়, স্পষ্ট করলেন শাহ

Date:

Share post:

পশ্চিমবঙ্গে নির্বাচনী লাভের কথা ভেবে তাঁরা এনআরসি বা নাগরিকপঞ্জি করার কথা বলছেন না। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, দেশের নাগরিকদের রেজিস্টার বানানোর কাজটা কোনও নির্বাচনী বিষয় নয়, অনেক বড় ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয়। দুনিয়ায় কোন দেশ আছে যেখানে নাগরিকদের পরিচয়পত্র থাকে না? যে কেউ অনুপ্রবেশ করলেই নাগরিক বলে আমাদের মানতে হবে? এনআরসি শুধু বাংলার ইস্যু নয়, এটা হলে গোটা দেশেই হবে। 1985 সালে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীই প্রথমে অসম তারপর গোটা দেশে এনআরসির কথা বলেছিলেন। এখন কংগ্রেস বিরোধিতা করছে কোন মুখে? এটা ওদের ভাবনা ছিল, আমরা বাস্তবায়িত করছি। এনআরসি নিয়ে নীতীশকুমারের আপত্তি প্রসঙ্গে শাহ বলেন, এই বিষয়ে আমরা আলোচনা করব, কথা বলব। আধার কার্ড নাগরিক পরিচয়পত্র হতে পারে কিনা তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধারের অন্য উদ্দেশ্য বা উপযোগিতা আছে। কিন্তু আধার কখনও নাগরিকের পরিচয়পত্র হতে পারে না।

Related articles

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...