Friday, June 19, 2026

আচার্যকে বাদ দিয়েই সমাবর্তন যাদবপুরে, পাল্টা তোপ রাজ্যপালের

Date:

Share post:

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা হচ্ছে বলে সরাসরি অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।শনিবার রাজভবনে সাংবাদিক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। তাঁকে ছাড়াই মঙ্গলবার যাদবপুরের সমাবর্তন উৎসব হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত ছাত্র বিক্ষোভের আশঙ্কায় স্থগিত সমাবর্তন উৎসব।
রাজ্যপাল বলেন, আমি যাওয়ার আগেই বর্ধমানের কোর্ট বৈঠক বাতিল করা হয়েছে। আমাকে না জানিয়েই পরপর বৈঠক বাতিল করা হচ্ছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈঠক বাতিল হল। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা হচ্ছে। আচার্য কে ছাড়াই সমাবর্তন দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন রাজ্যপাল।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, রাজ্যপাল একটি দলের মুখপাত্র হয়ে কথা বলছেন। এর ফলে পড়ুয়ারা একজোট হয়েছে এবং এমন একটি সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-সিরিজ জিতলেই বিরাটদের নয়া রেকর্ড

 

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...