Friday, June 19, 2026

সিরিজ জিতলেই বিরাটদের নয়া রেকর্ড

Date:

Share post:

রবিবার কটকে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় ওয়ান ডে। এই ম্যাচ জিতলেই নতুন ইতিহাস তৈরি করবে কোহলি ব্রিগেড। টানা ১০টি ওয়ান ডে সিরিজ জেতার কৃতিত্ব দখলে আসবে ভারতের। তৃতীয় ম্যাচে অবশ্য খেলতে পারছেন না ভুবনেশ্বর কুমার এবং দীপক চাহারকে। দুজনেরই চোট। পরিবর্তে আসছেন নভদীপ সাইনি আর শার্দুল ঠাকুর। স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের ওপেনার হিটম্যান রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে ১৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বর্তমান ক্যালেন্ডার ইয়ারে রোহিত সাতটি ওয়ান ডে সেঞ্চুরি করলেন। আপাতত তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০০) এবং ডেভিড ওয়ার্নারের (২০১৬) রেকর্ড ছুঁয়েছেন। তবে রেকর্ড ভাঙতে গেলে এক ক্যালেন্ডার ইয়ারে রোহিতকে করতে হবে ৯টি সেঞ্চুরি, যা আপাতত দখলে রয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের (১৯৯৮)।

আরও পড়ুন-লকেটের নেতৃত্বে CAA সমর্থনে বিজেপির মিছিল

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...