Saturday, June 20, 2026

রাজ্যে কেন NPR নয়? ক্ষুব্ধ রাজ্যপাল চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

Date:

Share post:

বেশকিছু আপত্তি থাকায় এখনই পশ্চিমবঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) আপাতত স্থগিত বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই চটেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এব্যাপারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বলেছেন, এনপিআর স্থগিত রাখার ব্যাপারে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা তাঁর কাছে পাঠানো হয়নি। যাতে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

রাজ্যপালের মতে, গুরুত্বপূর্ণ সরকারি নীতি সংক্রান্ত বিষয় এটি। তাই এই বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। সংবিধানের ১৬৬ (৩) ধারা অনুযায়ী যে ৩০ (বি) রুলস অব বিজনেস রয়েছে, তার ভিত্তিতে এটা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...