Wednesday, June 24, 2026

নাগপুরে বিজেপির মিছিলে বিশ্বাসঘাতকদের গুলি করে মারার স্লোগান !

Date:

Share post:

নাগপুরে রবিবার সিএএ-র সমর্থনে প্রচার শুরু করল বিজেপি। লোক অধিকারী মঞ্চ নাম দিয়ে বিজেপির পতাকা হতে সিএএ-র সমর্থনে স্লোগান দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। এই আইনের বিরুদ্ধে যাঁরা কথা বলছেন তাঁদের বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হয় ওই মিছিলে। তাদের গুলি করে মারার স্লোগানও ওঠে।
নাগপুরের যশবন্ত স্টেডিয়াম থেকে জাতীয় পতাকা নিয়ে জন অধিকারী মঞ্চের বিশাল মিছিল শুরু হয়েছিল। সেই মিছিল শেষ হয় সংবিধান চকে গিয়ে। প্রসঙ্গত, গত কয়েকদিন দেশের একাধিক জায়গায় সিএএ-র প্রতিবাদে হিংসাত্মক আন্দোলনে প্রায় ২০ থেকে ২৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে মৃতের সংখ্যা ১৫ অতিক্রম করেছে।

আরও পড়ুন-দুই আইনই তুলে নিন, নইলে অমিত শাহকে বিমানবন্দরে আটকে রাখব : সিদ্দিকুল্লাহ

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...