Wednesday, June 24, 2026

আমাদের কি এনকাউন্টার করা হবে? বিস্মিত দীনেশের প্রশ্ন লখনউ বিমানবন্দরে

Date:

Share post:

আমাদেরকে কী এনকাউন্টার করতে নিয়ে যাচ্ছেন? লখনউ বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধিদল নামার পর যে ব্যবহার বিমানবন্দর পুলিশের কাছ থেকে পেয়েছিলেন, তাতে প্রথমে এ কথাই বলতে বাধ্য হয়েছিলেন।

দীনেশ ত্রিবেদী, প্রতিমা মন্ডল, আবীর বিশ্বাস এবং নাদিমুল হক। এই চারজন লখনউ বিমানবন্দরে নামার পরই পুলিশ তাঁদের আটক করে। তারপর তাঁদের একটি বাসে করে নিয়ে যাওয় হয় অন্য আর একটি হ্যাঙ্গারে। বিরক্ত, ক্ষুব্ধ প্রতিনিধিরা সেখানেই বসে পড়েন। এভাবে আটক করা এবং একেবারে অন্য জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখায় ক্ষোভে ফেটে পড়েন দীনেশ ত্রিবেদীরা। বলেন উত্তরপ্রদেশ পুলিশ অগণতান্ত্রিক আচরণ করেছে। কারা আটকেছে কেন আটকেছে, তার কিছুই বুঝতে পারলাম না। এনকাউন্টার করতে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, সেটাও বোঝা গেল না। দীনেশের অভিযোগ, প্রতিমা মন্ডলকে নিগ্রহ করা হয়েছে। রানওয়ের পাশে তাঁরা বসে পড়েন, এবং ধরণা শুরু করেন। এ সময় তাদের ফোনও কাজ করছিল না। ফলে দলের কারওর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তৃণমূলের পক্ষ থেকে ঘটনার নিন্দা করা হয়েছে। দাবি করা হয়েছে, অবিলম্বে মুক্তি দেওয়া হোক চারজনকে। লখনউ সূত্রে খবর, বিমানবন্দর থেকেই কলকাতাগামী কোনও বিমানে চারজনকে তুলে দেওয়া হচ্ছে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...