Tuesday, April 7, 2026

কটকে দুরন্ত রান তাড়া ভারতের, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল ভারত

Date:

Share post:

কটকে নাটকীয় জয় বিরাটদের। ৩১৬ রানের টার্গেট নিয়ে, মিডল অর্ডারের ব্যার্থতা কাটিয়ে ম্যাচের ৮ বল বাকি থাকতেই সিরিজ জয় ভারতের।

শুরুটা সতর্ক ভাবে করেন দুই ক্যারিবিয়ান ওপেনার- এভিন লুইস আর শাই হোপ। ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। রবীন্দ্র জাদেজার বলে ছক্কা মারতে গিয়ে নবদীপের হাতে ক্যাচ দিয়ে আউট হন লুইস (২১)। দুর্দান্ত ডেলিভারিতে হোপকে (৪২) বোল্ড করেন শামি। হেটমায়ার সাবলীল ভাবে ব্যাট করছিলেন। রানের গতিও বাড়াচ্ছিলেন। নবদীপ সাইনিকে চালাতে গিয়ে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেটমায়ার (৩৭)।

দুর্দান্ত ইয়র্কারে চেজকে (৩৮) বোল্ড করেন নবদীপ। এর পরে ইনিংসের হাল ধরেন পোলার্ড ও পুরান। পোলার্ড ও পুরানের ব্যাটে ভর করে ৩১৫ রান তুলে ভারতকে কঠিন চাপের সামনে দাঁড় করিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের হাল ধরেন দুই ওপেনার। ফর্মে থাকা দুই ওপেনারই অর্ধশতরান করেন। রোহিত ৬৩ ও রাহুল ৭৭ রান করে আউট হন। দুই ওপেনার আউট হওয়ার পর দলের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি। কিন্তু এদিন চূড়ান্ত ব্যার্থ হয় ভারতের মিডিল অর্ডার। শ্রেয়স, পন্থ ও কেদার ফেরেন যথাক্রমে ৭, ৭ ও ৯ রানে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের দিকেই চলে যাচ্ছে। কিন্তু সে পরিস্থিতি সামলে দেন স্যার জাদেজা। কোহলির পাশাপাশি রক্ষণাত্মক ব্যাটিং করে এদিন ম্যাচ জেতান জাদেজা। বিরাট আউট হওয়ার পর বাকি কাজটা সারেন শার্দুল ঠাকুর।

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...