Saturday, June 27, 2026

মুখ পুড়লো বিজেপি’র, তৃণমূলে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি

Date:

Share post:

ফের তৃণমূলের বড়সড় ধাক্কায় মুখ পুড়লো বিজেপি’র৷

ছ’মাসও পার হয়নি, তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। লোকসভার ভোটের পরই এই জেলা পরিষদ দখল করে বঙ্গ- রাজনীতিতে চমক দেখায় বিজেপি৷ কিন্তু শেষরক্ষা হলো না৷

রবিবার নাগরিকত্ব আইন এবং NRC’র প্রতিবাদ জানিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। এ কথা লিপিকা দেবী নিজেই জানিয়েছেন৷ জেলা বিজেপি লিপিকা দেবীর তৃণমূলে ফিরে যাওয়ার কথা স্বীকার করলেও দলত্যাগের কারন হিসাবে বলেছে,  তৃণমূলের চাপের সামনেই মাথা নোয়ালেন লিপিকাদেবী।

রবিবার বালুরঘাটে তৃণমূলের কার্যালয়ে এসে সভাধিপতি  লিপিকা রায় পুরনো দলে ফিরে আসেন৷ লিপিকা দেবীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ।  তৃণমূলে ফিরে আসার পরেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানান, “NRC ও CAA’র প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি। জেলা পরিষদের অনেক উন্নয়নের কাজ বন্ধ হয়ে রয়েছে। সেই কাজগুলি করাই এখন লক্ষ্য। বিজেপিতে থেকে উন্নয়নের কাজ ঠিকমতো করতে পারছিলাম না।”  তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, “লিপিকাদেবী তৃণমূলে যোগ দেবেন  বলে অনেকদিন ধরেই যোগাযোগ করছিলেন। নতুন বছরের আগেই দলে ফেরার ইচ্ছা জানিয়েছিলেন। এদিন তিনি তৃণমূলে যোগ দিলেন।”  তৃণমূলের টিকিটেই জয়ী হয়েছিলেন লিপিকা। সভাধিপতি ফিরে আসায়  জেলা পরিষদ এখন পুরোটাই তৃণমূলের দখলে চলে এল।

বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ এদিন লিপিকাদেবীর বিজেপি ছাড়ার কথা স্বীকার করার পর বলেছেন, “সভাধিপতি তৃণমূলের  যোগ দেবেন এমনটা জানা ছিল না।  তবে এতে জেলা বিজেপির কোনও ক্ষতি হবে না।  সিএএ নিয়ে সভাধিপতি হয়তো জানেন না।”  বিজেপি নেতা তথা  তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “CAA ইসুতে  লিপিকা রায় তৃণমূলে যাননি। তৃণমূলের চাপে যোগদান করেছেন।”

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...