Wednesday, June 24, 2026

মোদি ভার্সেস দিদি, রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ

Date:

Share post:

দিল্লির রামলীলা ময়দান থেকে বাংলার দিদিকে আক্রমণ। আবার মোদি ভার্সেস দিদি। কখনও কটাক্ষের ছলে, কখনও নাটকীয় ভঙ্গিতে দর্শকদের উত্তেজিত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।

বললেন বাংলার দিদি, আপনার এ কী হলো? সোজা চলে গেলেন রাষ্ট্রসঙ্ঘে? কিন্তু কয়েক বছর আগেই তো আপনি অভিযোগ করেছিলেন বাংলায় অনুপ্রবেশ হচ্ছে। রুখতে হবে। কাগজ ছিঁড়ে ফেলে ছুড়ে দিয়েছিলেন স্পিকারের দিকে। তাহলে এখন ভয় কিসের! মোদির প্রশ্ন, দিদি আপনার কী বাংলার জনতার উপর ভরসা নেই? কেন? ওদের উপর ভরসা রাখুন। কাদের সমর্থন করছেন আর কাদের বিরোধিতা করছেন, সবাই দেখছে।

শুধু তাই নয় রাজ্য বিজেপি নেতৃত্বকে উৎসাহিত করতে তিনি অতীতের আর একটি ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। বলেন, একবার তো সেনাবাহিনী তাদের রুটিন মার্চ করছিল। আর সেটা নবান্নর সামনে। সে নিয়ে দিদি হইচই লাগিয়ে দিলেন। বললেন, মোদী সেনা পাঠিয়েছে মমতাকে শায়েস্তা করতে! ভাবুন একবার। আমি বলি কি, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই, মানুষ সবই বোঝে!

আরও পড়ুন-কারও দেশ ছিনিয়ে নেওয়া হবে না, রামলীলা ময়দান থেকে মোদির জবাব

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...